Sunday, March 15, 2026
দেশ

গ্যাংস্টার আতিক ও তার ভাই আশরফ খুনের ঘটনায় সাসপেন্ড স্টেশন অফিসার অশ্বিন কুমার সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার রাতে প্রয়াগরাজে মেডিক্যাল পরীক্ষার জন্য নেওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন গ্যাংস্টার আতিক ও তার ভাই আশরফ আহমেদ। পুলিশি হেফাজতেই এই ঘটনা ঘটে। রীতিমতো লাইভ ক্যামেরার সামনেই। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আশরফ। ঠিক তখনই আচমকা দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় আতিক ও তার ভাই আশরফের।

এই ঘটনায় এবার সাহাগঞ্জের স্টেশন অফিসার অশ্বিন কুমার সিংকে সাসপেন্ড করা হলো। এই মামলায় গঠিত সিট (SIT) টিম গতকাল সমস্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ৩ জন অভিযুক্তদের আজ প্রয়াগরাজ সিজেএম আদালতে পেশ করা হয়েছে।