ভোট পরবর্তী হিংসা মামলার পঞ্চম চার্জশিট পেশ করল CBI
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলার পঞ্চম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। নদীয়ার কোতোয়ালির পলাশ মণ্ডল খুনের মামলায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অভিভোগ, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর হিংসার বলি হন অনেকেই। পলাশ মণ্ডল তাদের মধ্যেই একজন। অভিযোগ ১৪ জুন রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী চড়াও হয় পলাশের বাড়িতে। প্রথমে মারধর তারপর গুলি করে খুন করা হয় এই বিজেপি কর্মীকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
সম্প্রতি ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে হাইকোর্ট। তদন্তে নেমে একের পর এক চার্জশিট পেশ করেছে সিবিআই। পলাশ মণ্ডলের খুনের তদন্তে ১৫ জনের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। এই ১৫ জনের মধ্যে রয়েছে কুশল দাস, তুফান দাসের মত তৃণমূল কর্মীরা।
উল্লেখ্য, একুশের বিধানসভা (2021 West Bengal Assembly Election) ভোটের ফল প্রকাশিত হয় গত ২ মে। ১৪ জুন মৃত্যু হয় পলাশ মণ্ডলের। নদিয়ার কোতয়ালি গ্রামের বাসিন্দা ছিলেন পলাশ। সক্রিয় বিজেপি কর্মী ছিলেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধেই খুন হতে হয়েছে পলাশকে।
CBI has filed another chargesheet
Read More News:


