Tuesday, March 10, 2026
কলকাতা

CAA নিয়ে সবর, অথচ বাংলাদেশের এত বড় ঘটনা নিয়ে চুপ, চিন্তার বিষয়: সুকান্ত মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে পুজো মণ্ডপ ও মন্দিরে হামলা, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলাদেশে ঘটে যাওয়া এত বড় ঘটনায় নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তাঁর বার্তা দেওয়া উচিত ছিল। কিন্তু এটা বড় চিন্তার কারণ তিনি কোনও বার্তা দিলেন না।

সুকান্ত মজুমদারের, ‘বাংলাদেশের ঘটনায় যে ধরনের উত্তর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে চিন্তার কারণ। রাজ্য সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি।’

জাতীয় নাগরিকত্ব আইন পাস করেছিল বিজেপি সরকার। সেই আইনের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন, ‘CAA বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন দরকার পড়লে আমি রাষ্ট্রপুঞ্জে যাব। কিন্তু বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি চুপ। এটা বড় চিন্তার বিষয়।’

এদিকে, বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘বিধানসভা ভোটের আগে বাংলাদেশ প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই বাংলাদেশ নিয়ে নীরব কেন নরেন্দ্র মোদী?’ বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি বলেও অভিযোগ তৃণমূলের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও (Agnimitra Paul)। টুইটারে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে রাষ্ট্রপুঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ব্যাপারে তিনি এখনও নীরব। কিন্তু কেন….? অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি…।

Sukanta Majumder slams Mamata Banerjee on Bangladesh issue

Also Read:

 

 

 

 

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।