Saturday, February 7, 2026
দেশ

ছেলে আসাদের কবরের ফুল শুকানোর আগে খোড়া হল বাবা আতিকের কবর, দেখুন ভিডিওতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকাকালীনই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরফের। এর আগে বৃহস্পতিবার আতিকের ছেলে আসাদের মৃত্যু হয়েছে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে। ক

ছেলের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছিলেন আতিক। আইনজীবী মনীশ খান্না পিটিআইকে বলেন, যেহেতু শুক্রবার আম্বেদকর জয়ন্তীর কারণে ছুটি, তাই রিমান্ড ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ পাঠানো হয়েছিল। শনিবার ওই আবেদন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। শনিবার আসাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ছেলের শেষকৃত্যের দিনই গুলিতে মৃত্যু হলো আতিকের।


রবিবার আতিক আহমেদ এবং তার ভাই আশরফের সৎকার করা হবে। দুই ভাইকে কবর দিতে প্রয়াগরাজের কাসারি-মাসারি কবরস্থানে খনন কাজ শুরু হয়েছে। কবর খননকারীরা জানিয়েছেন, এনকাউন্টারে নিহত আতিকের ছেলে আসাদের কবরের পাশেই আতিক ও আশরাফকে কবর দেওয়া হবে।