৫ দিনের ইডি হেফাজতে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চাপ বাড়লো গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মন্ডলের। তার হিসেবরক্ষক মণীশ কোঠারিকে ৫ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত।
সূত্রের খবর, এবার দিল্লিতে অনুব্রত এবং মণীশকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি।
উল্লেখ্য, মঙ্গলবার দীর্ঘ ৯ ঘন্টা জেরার পর মণীশকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, অনুব্রত এবং মণীশ — দু’জনের বয়ানে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে।
এদিকে, অনুব্রত কন্যা সুকন্যাকে বুধবার দিল্লিতে তলব করেছিল ইডি। তবে হাজিরা এড়িয়ে গিয়েছেন সুকন্যা। এবার সুকন্যার বিরুদ্ধে ইডি কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।

