Friday, May 1, 2026
বিনোদন

ইনস্টাগ্রাম পোস্টে স্বামীকে ডিভোর্স দিলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মহম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে ডিভোর্স দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন।

বুধবার একটি ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি, ডিভোর্স দিচ্ছি এবং ডিভোর্স দিচ্ছি। ভালো থাকবেন। আপনার প্রাক্তন স্ত্রী।’ 

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলন কর্মী।

উল্লেখ্য, গত বছর মে মাসে শেখ মানা বিন মহম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরার। ২ মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে। মেয়েকে কোলে নিয়ে তোলা একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি লিখেছিলেন, ‘কেবল আমরা দু’জন’।