Wednesday, July 29, 2026
রাজ্য​

৩২ ঘণ্টা পর পুকুর থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের একটি মোবাইল উদ্ধার করলো CBI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিবিআই তল্লাশির মধ্যে মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই সূত্রে খবর, শুক্রবার বিকালের দিকে অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার কথা বলেন ওই তৃণমূল বিধায়ক। এরপর আচমকাই বাড়ির পিছনের পুকুরে নিজের দু’টি মোবাইল ছুড়ে ফেলে দেন তিনি। ঘটনায় হকচকিয়ে যান তদন্তকারীরা। এর পর পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলে মোবাইল ২ টির খোঁজ চালান তাঁরা। ৩২ ঘন্টা পর একটি মোবাইল উদ্ধার করা গেছে। আরেকটির খোঁজ চলছে।

মোট ৩টি পাম্প দিয়ে জল ছেঁচে ফেলা হয়। রবিবার ৭টা ৩৫ মিনিট নাগাদ একটি মোবাইল খুঁজে পাওয়া যায়। প্রযুক্তি বিশেষজ্ঞ ফোনটি খতিয়ে দেখছেন। ওই ফোনে কি এমন তথ্য রয়েছে? যার কারণে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন প্রমাণ লোপাট করতেই ফোন দুটি পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ।