Monday, May 25, 2026
বিনোদন

আরও একটি হস্তিশাবকের দায়িত্ব পেলেন ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর মূলকান্ডারি বোমান-বেইলি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’। এই তথ্যচিত্রের মূলকান্ডারি বোমান ও বেইলি দম্পতি। এবার তাঁরা আরও একটি ৪ মাসের হস্তিশাবকের দায়িত্ব পেলেন।

জানা গেছে, তামিলনাড়ুর বন দফতর ৪ মাস বয়সী একটি হস্তিশাবককে উদ্ধার করে। অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে দলে ফেরাতে পারেননি বন দফতরের কর্মীরা। এরপর ওই হস্তিশাবককে বোমান ও বেইলি দম্পতির কাছে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর পরিচালক কার্তিকী টুইটারে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পরম স্নেহে ৪ মাসের ওই হস্তিশাবককে আদর করছেন বোমান ও বেইলি। টুইটের ক্যাপশনে কার্তিকী লিখেছেন, ‘জীবনের চাকা এভাবেই ঘুরে যায়। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ বোমান ও বেইলি এখন ধর্মপুরীর আরও এক চারমাসের অনাথ হস্তিশাবকের বাবা-মা। হস্তিশাবককে নিয়ে আসা হয়েছে এখন মুডুমালাইতে। খুদে হস্তিশাবকটি এখন সুরক্ষিত হাতেই রয়েছে।’


সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।