বুধবার ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের গণতন্ত্র রক্ষা ও বাংলার প্রাপ্য বকেয়ার দাবিতে বুধবার কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে ২ দিনের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দিল্লিতে সংসদে আম্বেদকরের মূর্তির সামনে গণতন্ত্র রক্ষার দাবিতে ধর্না দেবেন তৃণমূল সাংসদরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না শুরু হওয়ার আগেই সংসদ ভবন চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে সকাল সাড়ে দশটা নাগাদ ধর্নায় বসবেন তৃণমূলের দুই কক্ষের সাংসদরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কার করার সিদ্ধান্তকে গণতন্ত্রের ওপর কুৎসিত আক্রমণ বলে মনে করছে বিরোধীরা। তাদের সঙ্গে সহমত তৃণমূলও। আর সেই কারণেই গণতন্ত্র রক্ষার দাবিতে দিল্লি এবং কলকাতায় বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
