ভারতবাসী আর বাবরি মসজিদ চায় না, রাম মন্দির চায়: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লন্ডনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। বিদেশের মাটিতে ভারতের মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কর্ণাটকের বিধানসভা ভোটের আগে কানাকাগিরিতে ‘বিজয় সংকল্প’ সমাবেশে হিমন্ত বলেন, ‘আমাদের আর বাবরি মসজিদের দরকার নেই, আমরা রাম জন্মভূমি চাই।’
তিনি বলেন, ‘রাহুল গান্ধী লন্ডনে ভারতের বদনাম করার চেষ্টা করেছিলেন। রাহুল গান্ধী কখনই প্রধানমন্ত্রী হতে পারবেন না যতদিন না প্রধানমন্ত্রী মোদী থাকবেন।’
হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, ‘রাহুল গান্ধী বিদেশের মাটিতে ভারতের বদনাম করার চেষ্টা করছেন, যখন প্রধানমন্ত্রী মোদী যেখানেই যান তাঁর মাতৃভূমির প্রশংসা করেন।’
হিমন্ত বিশ্ব শর্মা কর্ণাটকের ভোটারদেরও আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত ‘বিশ্বগুরু’ হয়ে উঠবে।

