কাশ্মীর থেকে পাকড়াও ধুরন্ধর লস্কর জঙ্গি আলি মহম্মদ, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের জঙ্গি দমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। বুধবার ভোরে জম্মু কাশ্মীরের সিংপোরা পাট্টানে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। বারামুলা পুলিশ এবং সেনা জওয়ানরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানে সিংপোরা পাট্টান থেকে আলি মহম্মদ ভাট নামে লস্কর-ই-তইবার এক জঙ্গিকে গ্রেফতার করা হয়।
J&K | Joint forces of Baramulla Police, Army 29 RR & 2 Bn SSB during naka checking at Singhpora Pattan apprehended a terrorist associate of LeT (TRF), Ali Mohd Bhat. During his personal search, 71 live rounds of AK-47 were recovered & he was taken into custody. Case registered. pic.twitter.com/Y1PFASF0eY
— ANI (@ANI) March 15, 2023
পাশাপাশি, উদ্ধার করা হয়েছে একে ৪৭, ৭১ রাউন্ড গুলি। ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা খতিয়ে দেখতে জোরদার তল্লাশি চলছে।

