এবার কলকাতাতেও তৈরি হবে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’, বড় ঘোষণা করলেন মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিরাট বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘এবার কলকাতাতেই তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরই একটি শাখা খুলতে চলেছে কলকাতায়। এর ফলে পশ্চিমবঙ্গের বাণিজ্যে আরও সুযোগ বাড়বে।’
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আগামী ২১ মার্চ এ সংক্রান্ত মউ সই করা হবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই চুক্তি সাক্ষর হবে বলে জানা গেছে। তবে ওই সংস্থার নাম জানা যায়নি।
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির জন্য ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ৩৫ হাজার বর্গ ফুটের হবে এই ট্রেড সেন্টার। এটা হলে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’

