Wednesday, June 17, 2026
রাজ্য​

‘আগে দেওয়া টাকার হিসেব না দিলে পশ্চিমবঙ্গকে এক কানাকড়িও নয়’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাওনা নিয়ে প্রায়ই রাজ্য সরকারকে কেন্দ্রের বিরুদ্ধে সবর হতে দেখা যায়। গ্রামোন্নয়ন খাতে বরাদ্দের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বারবার কেন্দ্রকে বলেছে।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দাবি করলেন, ‘খরচের হিসাব না দেওয়া পর্যন্ত একটি কানাকড়িও পাবে না পশ্চিমবঙ্গ’। এমনটাই তাকে বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ।

দিলীপ ঘোষ বলেন, ‘গিরিরাজ স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গ যত দিন না প্রাপ্ত অর্থের খরচের বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট পাঠাচ্ছে, তত দিন নতুন করে কোনও টাকা দেওয়া হবে না।’

দিলীপ ঘোষ জানান, ‘মানুষের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যকে এড়িয়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।’

উল্লেখ্য, একশো দিনের কাজের মতো একাধিক কাজের খরচের রিপোর্ট দিতে না পারায় এক বছরের বেশি সময় গ্রামোন্নয়ন খাতে বরাদ্দের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।