মুসলিম ভোটে থাবা বসাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে ওয়াইসির এআইএমআইএম
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঔরঙ্গাবাদ এবং অন্যান্য আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দল বা এআইএমআইএম(AIMIM)। মুম্বাইয়ে সাংবাদিকের প্রশ্নের উওরে এ কথা জানান সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।
ওয়াইসি বলেন, ‘আমরা অন্যান্য কয়েকটি দলের সাথে জোটের সম্ভাবনাও বিবেচনা করছি। আগামী নির্বাচনে আমাদের দল কার সাথে জোটে যাবে সে বিষয়ে এখনই মন্তব্য করা একটু তাড়াতাড়ি হয়ে যাবে।
উল্লেখ্য, ওয়াইসির জয়ে যে প্রকারান্তরে বিজেপির সুবিধা সে অভিযোগ আগেই পাওয়া গেছে। ২০২২ এর অক্টোবরে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এটা স্পষ্ট হয়েছে। এবার কি তবে মহারাষ্ট্রে বিজেপিকে সুবিধা করে দিতে এই ঘোষণা করলেন ওয়াইসি? উঠছে প্রশ্ন।

