নিয়োগ দুর্নীতির টাকায় বাড়ির ছাদে হেলিপ্যাড শাহিদ ইমামের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হুগলির আরামবাগের শাহিদ ইমামকে। তাকে জেরা করে সিবিআইয়ের হাতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক স্কুলের ‘স্যার’কখনোসখনো স্কুলে যেতেন। এছাড়া কখনও বিএমডব্লু বা ফরচুনা বা বুলেট মোটরবাইকে চেপে ঘুরে বেড়াতেন মহারাজার বেশে।

জানা গেছে, নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের সহায়ক হিসাবে কাজ করতেন শাহিদ। আরামবাগের মুথাডাঙায় ওষুধের দোকান চালাতেন শাহিদ। তৃণমূল আমলে প্রাইমারি স্কুলের চাকরি পান। রাজ্যের বিভিন্ন প্রান্তে তার বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। বলিউড-টলিউডেও টাকা ঢেলেছেন। বর্ধমান শহরে রয়েছে তার নিজস্ব ডান্সবার। টলিউডের একাধিক নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ারও করেছেন।
তৈরি করছিলেন অট্টালিকার মতো বাড়ি। যার ছাদে হেলিপ্যাড তৈরির পরিকল্পনা হচ্ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। ছাদে মিলেছে বিশেষ নকশাও।

