Wednesday, June 24, 2026
দেশ

৩৭০ ধারা বাতিল, তিন তালাক প্রথা রদ, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংসদে আজ থেকে ২০২৩ এর বাজেট অধিবেশন শুরু হল। এদিন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে প্রথম বার বক্তৃতা রাখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসাবে সংসদে তাঁর প্রথম ভাষণে, দ্রৌপদী মুর্মু পরপর দুই মেয়াদে একটি স্থিতিশীল সরকার নির্বাচনের জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমার সরকার সর্বদা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, নীতি-কৌশলকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ইচ্ছা দেখিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, এলওসি থেকে এলএসি পর্যন্ত, ৩৭০ ধারা বাতিল থেকে তিন তালাক পর্যন্ত, আমার সরকার একাধিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

দ্রৌপদী মুর্মু বলেন, বিশ্বের যেখানেই রাজনৈতিক অস্থিতিশীলতা, সেসব দেশই এক বিশাল সংকটে ঘেরা। কিন্তু আমার সরকার জাতীয় স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তার কারণে, ভারত অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

সরকারকে একটি স্থিতিশীল, নির্ভীক এবং সিদ্ধান্তমূলক বলে উল্লেখ করে দ্রৌপদী মুর্মু বলেন, “আমার সরকার বড় লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে।”