Friday, May 1, 2026
রাজ্য​

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘পরীক্ষা পে চর্চা ২০২৩’ এ পড়ুয়াদের বিভিন্ন সুবিধা অসুবিধা খতিয়ে দেখা হচ্ছে। তারই অংশ হিসেবে পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা (John Barla)। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক মনোজ টিগ্গা ও পুনা ভেংরা।

এদিন পড়ুয়ারা ভার্চুয়ালি ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পড়ুয়াদের উদ্দেশ্যে মন্ত্রী জন বারলা বলেন, ‘বার্ষিক পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ, চাপমুক্তভাবে পরীক্ষার প্রস্তুতি এবং অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।’

উল্লেখ্য, এদিন প্রায় ৩৮ লাখ পড়ুয়া পরীক্ষা পে চর্চা-য় রেজিস্ট্রেশন করেছে। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা। প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রায় ২০ লাখ প্রশ্ন জমা করেছে পড়ুয়ারা। তাতে পারিবারিক চাপ, স্ট্রেস ম্যানেজমেন্ট, কীভাবে সুস্থ থাকা যায় এবং কেরিয়ার নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে পড়ুয়ারা।