Saturday, April 18, 2026
বিনোদন

ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আলি আকবর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত বুধবার ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় হয়েছেন দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ ১৩ জন। তাঁর মৃত্যুতে শোকাহত কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু এই মৃত্যু শোকের মাঝেও কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতেছে। এমনকি তারা বিপিন রাওয়াতের মৃত্যু নিয়েও বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য করে চলেছেন। এই ঘটনায় মর্মাহত চলচ্চিত্র পরিচালক আলি আকবর (Malayali filmmaker Ali Akbar)। এই ঘটনার প্রতিবাদে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করেন হিন্দু ধর্ম গ্রহণের ঘোষণা করলেন তিনি।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও জানিয়েছেন, এখন থেকে তিনি আর আলি আকবর নন। তার নতুন নাম রামাসিমা। ইসলাম ধর্ম ত্যাগ নিয়ে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলেও ওই ভিডিওতে জানিয়েছেন তিনি। স্ত্রীও ইসলাম ধর্ম ত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তবে তার সন্তানরা তাদের পছন্দ অনুযায়ী ধর্ম পালন করতে পারেন বলে জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্র পরিচালক।

আলি আকবরের কথায়, যে খোলসে জন্ম নিয়েছি, তা বর্জন করলাম। আজ থেকে আমি আর মুসলিম নয়। আমি শুধু একজন ভারতীয়। দেশদ্রোহীদের বিরোধিতা করে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি।

আলি আকবরের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিপিন রাওয়াতের মৃত্যুর পোস্টে কেউ কেউ হাসির রিয়াক্ট দিচ্ছেন। আলি আকবরের অভিযোগ, এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এই দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। এই ঘটনায় মর্মাহত তিনি। প্রতিবাদে তিনি এবং তাঁর স্ত্রী লাকিআম্মা হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালক তাঁর নিজের নতুন নাম বেছে নিয়েছেন – রামাসিমা। তাঁর কথায় রামাসিমা এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি সংস্কৃতিকে বাঁচাতে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে হাসির রিয়াক্ট, কটূক্তির প্রতিবাদে ইতিমধ্যেই তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছেন।