Modi’s Birthday: মোদীর জন্মদিনকে ‘জাতীয় জুমলা দিবস’ বলে কটাক্ষ করলেন নুসরাত জাহান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে আজ পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন (Modi’s Birthday)। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যায় ভাসছেন নমো। রাজনৈতিক মতপার্থক্য ভুলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র থেকে শুরু করে আরও অনেকে। তবে জন্মদিনের শুভেচ্ছাতেও নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান।
নুসরাত জাহান টুইটে লিখেছেন, ‘বয়স হলে মানুষের বুদ্ধি বাড়ে। আশা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজস্ব গিমিক ছেড়ে কোটি কোটি দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন, যারা প্রধানমন্ত্রীর দিকে তাঁকিয়ে রয়েছেন। জাতীয় জুমলা দিবসে (National Jumla Day) নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাই।’
With age, comes wisdom.
Here’s hoping that the Hon’ble PM will quit his gimmicks and start working towards the development of the crores of people who look up to him as the Prime Minister of this nation.
Best wishes to @narendramodi ji on #NationalJumlaDay!
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) September 17, 2021
উল্লেখ্য, স্বামী নিখিলের সাথে দাম্পত্য বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর জল ঘোলা হয় নুসরাত জাহানকে নিয়ে। সম্প্রতি সন্তানের বাবার নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন নুসরাত জাহান। যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় টিপ্পনী, আলোচনা-সমালোচনা চলছে।
Nusrat Jahan tweet on PM Modi’s Birthday
Also Read:


