Wednesday, April 22, 2026
বিনোদন

Boycott Shah Rukh Khan: পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি, শাহরুখ খানকে বয়কটের দাবি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বলিউড অভিনেতা শাহরুখ খানকে বয়কটের (Boycott Shah Rukh Khan) ডাক দিল নেটিজেনরা। কিন্তু কী কারণে হঠাৎ শাহরুখ খানকে বয়কটের ডাক দিল নেটিজেনরা? জানা গেছে, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শাহরুখ খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরেই নেটিজেনদের রোষের  মুখে পড়েছেন শাহরুখ।

নেটিজেনদের কেউ কেউ শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ তকমাও। দিনভর টুইটারে (Twitter) ট্রেন্ডিংয়ে #BoycottShahRukhKhan হ্যাশট্যাগ। নেটিজেনদের কেউ কেউ আবার শাহরুখ খানকে ‘ভারতের শত্রু’ বলেও কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার শাহরুখ খানকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে জানা গিয়েছে ভাইরাল ছবিটি অনেক পুরনো।


প্রথমে এই ছবিটি বিজেপি নেতা তথা হরিয়ানার তথ্য সম্প্রচার মন্ত্রকের ভারপ্রাপ্ত অরুণ যাদব টুইটারে পোস্ট করে শাহরুখ খানকে বয়কটের ডাক দেন। তবে কিছুক্ষণ পরেই টুইটটি ডিলিট করে দেন তিনি। ডিলিট করলে কি হবে? ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে। নেটিজেনরা তাঁর টুইটের স্ক্রিনশট তুলে রাখেন। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Boycott Shah Rukh Khan Trends On Twitter

Also Read: