Friday, April 17, 2026
রাজ্য​

কেন্দ্র ঘুমোচ্ছে, দিদি প্রধানমন্ত্রী না হলে মানুষের দুর্দশা ঘুচবে না: দেব

ঘাটাল: টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। বুধবার নিজের সংসদীয় এলাকা ঘাটাল পরিদর্শনে গেলেন তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারী। নৌকাতে করে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন দুর্গতদের সাথে। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি, বন্যা যারা এখনো পর্যন্ত এঁড়োলমেন্ট ফরম ফিলাপ করো নি তারাকবলিত দের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন তিনি।

দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এই জল-যন্ত্রণা দূর হবে না ঘাটালবাসীর। ঘাটাল মাস্টারপ্লান পাশ না হওয়ার জন্য সরাসরি এদিন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। কেন্দ্রকে কার্যত তুলোধোনা করে দেব বলেন, ভোটের আগে এসে অনেক বড় বড় কথা বলে গিয়েছিলেন। বাংলাকে সোনার বাংলা বানাবেন, এই করবেন, সেই করবেন। অনেক কথা বলেছিলেন। কিন্তু ভোটের পর তাঁদের কারও হদিশ মিলছে না। এত বলার পর, এত বার চিঠি দেওয়ার পরও ঘুম ভাঙেনি কেন্দ্রের। শুধু ভোটের সময় এসে বড় বড় কথা বলে চলে যান।

তৃণমূল সাংসদ দেব আরো বলেন, সাধারণত কারও বিরুদ্ধে এ ভাবে কথা বলি না আমি। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, দিদি যত দিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, তত দিন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কোনও সম্ভাবনাই নেই। তাই দিদিকে প্রধানমন্ত্রী করতেই হবে। তা না হলে, কেন্দ্রে যে সরকারই থাকুক, বিশেষ করে আজকের সরকার যদি থাকে, ঘাটালের মানুষের এই দুর্দশা ঘুচবে না।

দেব বলেন, আজকের দিনে রাজনীতির পরিভাষা পাল্টে গিয়েছে। মানুষের জন্য হাতেগোনা কয়েকটি দলই কাজ করে। যারা করে না, আজকের কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে অন্যতম।

প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানের কারণে ঘাটালে প্রায় প্রতি বছরই বন্যা হয়। পাশ দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। একটু ভারী বর্ষণ হলেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯৮২ সালে ঘাটাল মাস্টার প্ল্যানের সুপারিশ করা হয়। সাংসদ হওয়ার পর দেব নিজেও সংসদে বহুবার এই প্রকল্প বাস্তবায়নের পক্ষে সওয়াল করেন। কিন্তু এত দিনেও ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়নি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।