Friday, April 17, 2026
দেশ

এনকাউন্টারে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী সইফুল্লাহ

শ্রীনগর: উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সফলতা পেল ভারতীয় সেনা। ২০১৯ সালের ১৪ পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি আজও তরতাজা। সেই পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী আবু সইফুল্লাহকে নিকেশ করল ভারতীয় সেনা।

শনিবার ভোরে কাশ্মীরের পুলওয়ামার ডাচিগামের জঙ্গলে ভারতীয় সেনাজওয়ানদের সাথে সংঘর্ষে ২ জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে একজন হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা সইফুল্লাহ। পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী সইফুল্লাহ ওরফে লম্বুর। নিহত আরেক জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সইফুল্লাহ সম্পর্কে জইশ ই মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাইপো হন। পুলওয়ামা হামলার তদন্তে এনআইএ-এর চার্জশিটেও নাম ছিল সইফুল্লাহর। দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল তার। অবশেষে ভারতীয় সেনা খতম করলো তাকে।

সইফুল্লাহ আদনান নামেও পরিচিত ছিল। জম্মু কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। শনিবার ভোরে ডাচিগ্রামের জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা জওয়ানদের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তাতেই নিহত হয় সইফুল্লাহ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।