২০২৪ লোকসভা ভোটে মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ৬৭ শতাংশ দেশবাসী, বলছে সমীক্ষা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৪ সালেই লোকসভা ভোট। আর মাত্র ১৫ মাস বাকি রয়েছে। সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনী তোড়জোড় শুরু করেছে। বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করেছে ২০২৪ লোকসভাতেও নরেন্দ্র মোদীই এনডিএ শিবিরের প্রধানমন্ত্রী প্রার্থী।
২০২৪ এর লোকসভা নির্বাচন অবধি দলের সভাপতি পদে থাকবেন জেপি নাড্ডা। ইতিমধ্যেই বিজেপি জনসংযোগে জোর দিয়েছে। এর মধ্যেই ইন্ডিয়া টুডে (India Today) এবং সি ভোটার (C-Voter) সমীক্ষা সামনে এসেছে। সমীক্ষা বলছে, ফের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চায় অধিকাংশ দেশবাসী।
সমীক্ষা অনুযায়ী, দেশের ৬৭ শতাংশ মানুষ চাইছেন মোদীই ফের প্রধানমন্ত্রী হন। তবে ২০১৯ সালের ভোট কমছে NDA শিবিরের। ৩৪০ থেকে কমে ২৯৮টির মতো আসন পেতে পারে NDA জোট। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ১৫০-এর বেশী আসন। পাশাপাশি, তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলির আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

