Sunday, April 19, 2026
আন্তর্জাতিক

পাক পুলিশের সদর দফতরে ভয়াবহ বিস্ফোরণ ঘটালো তালিবান, হতাহত বহু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, রবিবার সকালে এফসি মুসা চেকপয়েন্টের কাছে বিস্ফোরণটি ঘটে, এতে পাঁচজনেরও বেশি লোক আহত হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোয়েটা পুলিশ সদর দফতর এবং কোয়েটা সেনানিবাসের প্রবেশপথের কাছে একটি নিরাপদ এলাকায় বিস্ফোরণটি ঘটে।

ঘটনার পরের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী জিশান আহমেদ ডন ডটকমকে বলেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে তালিবান। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের মসজিদে হামলার ঘটনা ঘটে। জঙ্গি দমনে ২ তালিবান জঙ্গিকে খতম করেছে পাকিস্তানের পুলিশ। এই ঘটনার পরে ফের ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।