Wednesday, August 26, 2026
রাজ্য​

নিয়োগ দুর্নীতির আরও ১৬ কোটি টাকা উদ্ধার করলো CBI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর নিয়োগ দুর্নীতির খবর। জেরার উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চন্দন মণ্ডলকে (Chandan Mondal) জেরা করে উঠে এল নয়া তথ্য। সিবিআই সূত্রে খবর, জেরায় ১৬ কোটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গেছে।

জানা গেছে, অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি এই বিরাট অঙ্কের টাকা তুলেছিলেন চন্দন। চন্দনের লেনদেন খতিয়ে দেখে ৬ কোটির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। পরে জেরা করে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও ১০ কোটির হদিশ পাওয়া গেছে।

CBI সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র অযোগ্যদের কাছে চাকরি বিক্রিই নয়, চাকরি পেয়েছেন চন্দনের মেয়ে এবং ভাইঝিও। নিকট আত্মীয়দেরও চাকরি পাইয়ে দিয়েছেন।