Saturday, May 2, 2026
দেশ

রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জয়শঙ্কর, কি কি বিষয়ে আলোচনা হলো?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন নয়াদিল্লিতে বৈঠকে বসেন তাঁরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে দুই তাঁদের আলোচনা প্রসঙ্গে ভারতের তরফে সেভাবে কিছু জানানো হয়নি।

জয়শঙ্কর একটি খুব সংক্ষিপ্ত টুইটে জানিয়েছেন, ‘রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে জি-২০ সম্মেলনের ফাঁকে বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে।’

রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করা, আন্তর্জাতিকস্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, বিশেষত ইউএন জি২০, ব্রিকস, সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।’