১১ মাসে শুধু জরিমানা থেকেই ১০০ কোটি আয় করলো সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এক বছরে জরিমানা বাবদ ১০০ কোটি টাকা আয় করলো সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশন। বলা হয়েছে, টিকিট ছাড়াই ট্রেনে যাতায়াত করেন অনেকেই। রেলের তরফে টিকিট ফাঁকি দেওয়া রুখতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রেনে, স্টেশনে টিকিট আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য টিটি রয়েছে। এভাবেই বিনা টিকিটের ট্রেন যাত্রীদের কাছ থেকে মোট ১০০ কোটি টাকা জরিমানা বাবদ আয় করলো সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশন।
রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি অবধি এই বিপুল পরিমাণ টাকা জরিমানা বারদ আদায় করা হয়েছে। মোট ১৮ লাখ বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১০০ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, মুম্বাই ডিভিশনে মোট ৭৭টি রেলস্টেশন রয়েছে। সব স্টেশন মিলিয়ে মোট ১২ হাজার টিকিট পরীক্ষক রয়েছে।

