Thursday, March 12, 2026
রাজ্য​

‘চাকরি চোর’, জেলে ফের পার্থকে লক্ষ্য করে টিপ্পনি দুই ছিঁচকে চোরের, বেজায় ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষামন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্কঃ ফের পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে টিপ্পনি। এবার প্রেসিডেন্সি জেলে পার্থর সেলের সামনে ‘বড় চোর’ বলে কটাক্ষ ছিচকে চোরদের। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, জেলের মধ্যেও কম হ্যাপা পোহাতে হচ্ছে না পার্থকে। এর আগে প্রেসিডেন্সি জেলে ছিচকে চোরেরাই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ‘মোটু চোর’ বলে কটাক্ষ করেছিলেন। পার্থর দিকে মলভর্তি মগও ছুড়ে মেরেছিলেন জঙ্গি মুসা।

এবার ফের পার্থকে লক্ষ্য করে ‘বড় চোর’, ‘চাকরি চোর’ বলে কটাক্ষের অভিযোগ উঠলো।

জানা গেছে, এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায়। তিনি ছিচকেদের কটুক্তি মুখবুজে সহ্য করলেও জেল কর্তৃপক্ষের কাছে নালিশ করেছেন। আর্জি জানিয়েছেন, তাকে উদ্দেশ্য কেন যেন এহেন অত্যাচার আর না হয়।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বারবার কটাক্ষই শুনতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি ইতিমধ্যেই আদালতে পার্থ নিয়োগ দুর্নীতির মাস্টার বলেছেন।

আদালতের বাইরে সাধারণ মানুষের মুখে তাকে শুনতে হচ্ছে ‘চোর চোর’ স্লোগান। এক মহিলা আদালতের বাইরে পার্থকে উদ্দেশ্য করে জুতো ছুড়েও মেরেছিল। এবার জেলের ভিতরেও লাগাতার টিপ্পনি। এসবে রীতিমতো অতিষ্ঠ পার্থ। যদিও এ বিষয়ে জেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।