দেশে অভিন্ন দেওয়ানি নীতি কার্যকরের দিকে এগোচ্ছে কেন্দ্র: অমিত শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উদ্ধব ঠাকরেকে নজিরবিহীন আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদের লোভে বিপরীত মতাদর্শের মানুষের পা চেটেছিল উদ্ধব ঠাকরে। অমিত শাহ জানান, ধীরে ধীরে দেশে অভিনশন দেওয়ানি বিধি কার্যকরের দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।
শনিবার “মোদী @ ২০” নামক বইয়ের মারাঠী সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “বিজেপির আদর্শনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পূরণ হচ্ছে। কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে অভিন্ন দেওয়ানি নীতি কার্যকরের দিকেই এগোচ্ছে”।
উদ্ধব ঠাকরকে আক্রমণ করে তিনি জানান, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে কোনও চুক্তি হয়নি। নির্বাচনের ফল প্রকাশের পর শিবসেনা মিথ্যা কথা বলে বিজেপির সঙ্গে জোট ভাঙে এবং জাতীয়তাবাদী কংগ্রেস ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহা বিকাশ আগাড়ি সরকার গঠন করে।

