Friday, May 1, 2026
আন্তর্জাতিক

‘আল্লাহ পাকিস্তান তৈরি করেছেন, উনিই আর্থিক সংকট থেকে রক্ষা করবেন’, দাবি পাক অর্থমন্ত্রীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। রীতিমতো হাহাকার অবস্থা পাশ্ববর্তী দেশটির। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের ভার আল্লাহর উপরই চাপিয়ে দিলেন পাকিস্তানের অর্থমন্ত্রী। তিনি বললেন, পাকিস্তানের উন্নয়নের নেপথ্যে রয়েছেন আল্লাহ। তাই এই সঙ্কটের সময় তিনিই রক্ষা করবেন দেশকে।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেন, ‘‘পাকিস্তানের উন্নয়ন এবং সমৃদ্ধির কৃতিত্ব আল্লাহর। যদি আল্লাহ পাকিস্তান তৈরি করতে পারেন, তা হলে তিনি তা রক্ষাও করতে পারবেন। দেশের উন্নয়ন এবং সমৃদ্ধিও ঘটাতে পারবেন।’’

অতিমারি করোনার সময় থেকেই আর্থিক সমস্যায় ভুগছে পাকিস্তান। গত বছর বন্যাও বিপুল ক্ষতির মুখে পড়ে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক স্তরে সাহায্য প্রার্থনা করেন। তিনি জানিয়েছেন, ধাক্কা কাটিয়ে উঠতে ৩০০০ কোটি ডলার প্রয়োজন।