Tuesday, May 26, 2026
খেলা

জনগণের দাবি মেনে ফেব্রুয়ারিতে মাঠে ফিরছেন যুবরাজ সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারতের একের পর এক পরাজয়। বিষয়টি ক্রিকেট প্রেমী ভারতবাসী কিছুতেই মেনে নিতে পারছেন না। অনেকেই মহেন্দ্র সিং ধোনিকে চাইছেন। এসবের মধ্যেই নতুন করে জল্পনা উস্কে দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফের ২২ গজে ফেরার ইঙ্গিত দিলেন যুবরাজ।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যুবরাজ সিং। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর পুরনো দিনের ব্যাটিং ধামাকা। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৭ বলে ১৫০ রান করেছিলেন যুবি। সেই ম্যাচের অংশ দেখা যায় ওই ভিডিওতে। ওই ম্যাচে ২১টি চার এবং ২টি ছক্কা হাঁকান যুবরাজ। ক্যানসারকে হারিয়ে ওটাই ছিল যুবরাজের প্রথম মাঠে ফেরা।

ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বর মানুষের ভাগ্য নির্ধারণ করে। জনগণের চাহিদায় আমি সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে ফিরছি। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ভালোবাসা এবং শুভেচ্ছা জন্য সকলকে ধন্যবাদ। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’

ভারতের পতাকার ছবি দিয়ে যুবরাজ সিং আরও লিখেছেন, ‘ভারতকে সমর্থন করুন। এটা আমাদের দল। একজন সত্যিকারের সমর্থক কঠিন সময়েই দলের পাশে থাকে।’

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)


টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ দেশের ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যেই যুবরাজের এই পোস্ট নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছে, যুবরাজ সিং ভারতীয় ক্রিকেট দলে যুক্ত হতে চাইছেন। অনেকেই মনে করছেন, ব্যাটিং কোচ হতে পারেন তিনি। অথবা মেন্টর। প্রসঙ্গত বলে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুবরাজের সম্পর্ক অত্যন্ত ভালো। তাই সেই সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।