২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
কলকাতা: প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। মঙ্গলবার উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২২ জুলাই বিকাল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস, অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ২৩ জুলাই সকাল ১১টা থেকে মিলবে মার্কশিট ও অন্যান্য শংসাপত্র।
মূল্যায়ণের বিষয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বিশেষ গাণিতিক পদ্ধতিতে উচ্চমাধ্য়মিকের নম্বর দেওয়া হবে। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
মহুয়া দাস জানান, ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে ৪টি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রজেক্ট (২০ নম্বর) ও প্র্যাক্টিকালের (৩০ নম্বর) গড় হিসেব করে দ্বাদশ শ্রেণির রেজাল্ট তৈরি হবে।
রেজাল্ট জানতে পারবেন নিচের ওয়েবসাইটগুলিতে:
- http://wbresults.nic.in/
- https://www.exametc.com/
- https://www.results.shiksha/
- https://www.westbengal.shiksha/
- http://www.indiaresults.com/select-state.htm
এসএমএসে রেজাল্ট জানতে টাইপ করতে হবে WB <রোল নম্বর>, সেন্ড করতে হবে 54242/ 56263/58888 নম্বরে। সংসদের অ্যাপের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

