Tuesday, September 22, 2026
Latestরাজ্য​

কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পে জমি চিহ্নিতকরণের কাজ শুরু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গে বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

নদিয়া জেলায় কল্যাণী ও বীরপাড়া-সহ মোট ৯টি মৌজায় প্রায় ২,০০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে জমি বিক্রি ও ক্রয়ের নথি রেজিস্ট্রেশনের কাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

চলতি বছরের বাজেটে রাজ্য সরকার এই গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের ঘোষণা করেছিল। নবি মুম্বই গ্রিনফিল্ড বিমানবন্দরের আদলে প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

জমি অধিগ্রহণ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (DPR) এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করা হবে।