বিধায়ক খুনের সাক্ষীকে খুন, অভিযুক্ত আতিক আহমেদের ঘনিষ্ঠের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল উত্তরপ্রদেশ প্রশাসন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের বিএসপি বিধায়ক রাজু পাল খুনের প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। কয়েকদিন আগে প্রকাশ্য দিবালোকে খুন হয় তাঁকে। এই খুনের ঘটনায় আতিক আহমেদ হাত রয়েছে বলে দাবি পুলিশের। জেলে বসেই খুনের ছক কষেন বলে অভিযোগ পুলিশের।
আতিকের ঘনিষ্ঠ অনুগামীরা উমেশকে খুন করেছেন বলে অভিযোগ। এই অনুগামীরা গত কয়েক দিন ধরেই নিখোঁজ। এবার আতিকের পলাতক এক অনুগামীর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল উত্তরপ্রদেশ প্রশাসন।
#WATCH | Umesh Pal murder case: Bulldozer demolishes the house of Zafar Ahmad, the accused and close aide of gangster Atiq Ahmed. pic.twitter.com/pbV8XQJ5Zy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 1, 2023
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার সকালেই আতিক ঘনিষ্ঠ জাফরের বাড়ির সামনে পৌঁছে যায় বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেয় বাড়ি।
পাশাপাশি আতিক আহমেদের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। আতিকের স্ত্রী এবং ছেলে বাড়িতে ছিলেন সে সময়। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র।

