Wednesday, May 27, 2026
বিনোদন

৮ এপ্রিল ‘পুষ্পা ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে পারে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রেইজ। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। দেশে এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। এবার ‘পুষ্পা ২’ আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আল্লু অর্জুন ফ্যানরা।

ইন্ডাস্ট্রি সূত্রে গুঞ্জন আগামী ৮ এপ্রিল পুষ্পা ২-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে পারে। আল্লু অর্জুনের জন্মদিনেই বিশেষ চমক হতে পারে।

৮ এপ্রিল ৪১ বছরে পা দেবেন আল্লু অর্জুন। এই দিনটিকে স্পেশাল করতে পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।

জানা গেছে, হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় মুক্তি পাবে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা ২’। আপাতত ফার্স্ট লুক কেমন হবে সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।