Thursday, June 18, 2026
রাজ্য​

তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক; বদলে গেল নাম ও প্রোফাইল পিকচার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাইবার হানার কবলে তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট। হ্যাক করে তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল ফটো বদলে দেওয়া হয়েছে।

এখন তৃণমূলের টুইটার অ্যাকাউন্টটি খুললে দেখা যাচ্ছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, বদলে দেওয়া হয়েছে প্রোফাইল পিকচারও। অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে ‘Yuga Labs‘। সঙ্গে Y আইকনের একটি প্রোফাইল পিকচার।

মঙ্গলবার গভীর রাতে এই হ্যাকিং কান্ড ঘটেছে। তৃণমূলের টেকনিক্যাল টিম অ্যাকাউন্টটি পুনুরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সকাল ১১ টা পর্যন্ত অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, তৃণমূল এই অ্যাকাউন্টটি ভেরিফাইড। ব্লু টিক রয়েছে। টুইটারে ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার। তৃণমূল ৬০ জনকে ফলো করে।

তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক- AITC Official