১৫ বছর বয়সী স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যাজক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্থা অভিযোগে এক ধর্মযাজককে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ। ৪৬ বছর বয়সী ওই ধর্মযাজক এবং তার স্ত্রী তিরুপুর জেলার উথুকুলির কাছে কোনামপট্টিতে একটি বেসরকারি হোস্টেলের তত্ত্বাবধায়ক। যেখানে স্কুল ছাত্র, কলেজ ছাত্র এবং কর্মজীবী মহিলারা থাকেন৷
বড়দিন ও নববর্ষের ছুটিতে অনেকেই হোস্টেল ছেড়ে বাড়িতে যান। যৌন হেনস্থার বিষয়টি প্রকাশ্যে আসে যখন এক ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী ওই হোস্টেলে ফিরতে অস্বীকার করে। স্কুল ছাত্রী তার বাবা-মাকে জানায়, যফাদার অ্যান্ড্রুজ তাকে ১৪ ডিসেম্বর ২০২২ এ ধর্ষণ করেছিল। এই ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছিলেন।
রিপোর্ট অনুযায়ী, ১৪ ডিসেম্বর মেয়েটি সন্ধ্যার প্রার্থনা এড়িয়ে যায় এবং স্বাস্থ্য সমস্যার দাবি করে তার ঘরে থাকে। যাজক অ্যান্ড্রুস তার কাছে এসে তাকে যৌন নির্যাতন করেন।
নির্যাতিতার মা-বাবা স্থানীয় পুলিশের কাছে পকসো আইনের অধীনে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং যাজক অ্যান্ড্রুসকে গ্রেফতার করেছে।
তথ্যসূত্র: thecommunemag

