১০ বছর বড় পাকিস্তানি নায়িকার সঙ্গে ভাইরাল আরিয়ান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নোরা ফাতেহির পর এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান। পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান ইনস্টাগ্রাম স্টোরিতে আরিয়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। দুবাইয়ে বর্ষবরণের পার্টিতে হাজির ছিলেন সাদিয়াও। এই ছবি দেখে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, নোরা ফাতেহিকে নয়, সাদিয়া খানকে ডেট করছেন আরিয়ান।
শাহরুখ পুত্রের সঙ্গে একের পর এক সুন্দরী রমনী। এদিন ছবিতে মেরুন রঙের টি-শার্ট, ডেনিম জিনস এবং সাদা জ্যাকেট পরেছিলেন আরিয়ান। অন্যদিকে, কালো রঙের পোশাক পরেছেন সাদিয়া। এর আগে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়ার একটি ছবি ভাইরাল হয়েছিল।

