Thursday, January 22, 2026
দেশ

করোনার তৃতীয় ঢেউ? জয়পুরে আক্রান্ত ১০ হাজারের বেশি শিশু

জয়পুর: চিকিৎসকেরা আগেই জানিয়েছিল, করোনার তৃতীয় ঢেউয়ে (Corona’s Third Wave) বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে কি তৃতীয় ঢেউ এসে গিয়েছে? কারণ এপ্রিল ও মে মাসে রাজস্থানে প্রচুর শিশু করোনা আক্রান্ত হয়েছে। রাজস্থানের অন্যান্য জেলার মতো জয়পুরের অবস্থাও বেশ উদ্বেগজনক।

জয়পুরে এপ্রিল ও মে মাসে বছর পর্যন্ত ৩ হাজারের বেশি বাচ্চা করোনা আক্রান্ত, ১১ থেকে ২০ বছর বয়সী ১০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এপ্রিল ও মে মাসে জয়পুরে ১০ বছর পর্যন্ত ৩,৫৮৯ জন বাচ্চা এবং  ১১ থেকে ২০ বছর পর্যন্ত ১০,০২২ জন করোনা আক্রান্ত।

এপ্রিলে ১০ বছরের মধ্যে ১৬৭২ বাচ্চা করোনা পজিটিভ। এপ্রিলে ১১-২০ বছরের মধ্যে ৪৬৮১ বাচ্চা করোনা পজিটিভ। ১ থেকে ২৩ মে পর্যন্ত ০-১০ বছরের মধ্যে ১৯১৭ বাচ্চা করোনা পজিটিভ। ১ থেকে ২৩ মে পর্যন্ত ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৩৪১ জন করোনা পজিটিভ।

উল্লেখ্য, বিশেষজ্ঞরা জানিয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ে ২১ থেকে ৪০ বছর বয়সীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে জয়পুরে ২০ বছর পর্যন্ত মাত্র ৪৩১ জন বাচ্চা করোনা আক্রান্ত হয়েছিল। তবে এপ্রিল ও মে মাসে ৩,৫৮৯ বাচ্চার করোনা পজিটিভ হওয়ার ঘটনা কি তৃতীয় ঢেউ?

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।