Wednesday, June 17, 2026
বিনোদন

বলিউডে ভরসা নেই, তাই এবার দক্ষিণী পরিচালকের শরণাপন্ন আমির খান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বলিউড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা। বর্তমানে দেশের মধ্যে সবথেকে জনপ্রিয় দক্ষিণী সিনেমা। আমির খানের সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ করেছিল। এরপর কিছুদিন অভিনয় থেকে বিরত ছিলেন আমির খান। তবে বছরের শুরুতেই বড় পর্দায় ফেরার কথা জানালেন তিনি। তবে এবার বলিউডের কোন ছবিতে নয়, তাকে দেখা যাবে দক্ষিণী সিনেমায়।

আমিরের এই সিদ্ধান্তের পরে প্রশ্ন উঠছে, একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। তাই কি দক্ষিণী ছবির দিকে ঝুকছেন আমির খান। জানা গেছে, দক্ষিণের এক বিখ্যাত পরিচালকের সঙ্গে ইতিমধ্যে কথাবাত্রা পাকা করেছেন আমির খান।

আমিরকে ‘কেজিএফ’ ছবির পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী ছবিতে দেখা যাবে। আমির একা নন, ছবিতে থাকছেন দক্ষিণী সিনেমার অভিনেতারাও। জুনিয়র এনটিআর থাকবেন আমিরের সঙ্গে। সূত্রের খবর, আমির খানের পরবর্তী সিনেমার নাম হতে চলেছে ‘এনটিআর ৩১’।

জুনিয়র এনটিআর এই ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন। আমিরের ৩৫ বছরের কেরিয়ারে এটাই প্রথম তিনি কোনও দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চলেছেন।