‘১০ ঘণ্টা ধরে কলকাতা জ্বলছে, কেন্দ্রীয় বাহিনী পাঠান’, তিলজলা কান্ডে মোদী-শাহকে চিঠি সৌমিত্রর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নাবালিকা খুনের ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড তিলজলায়। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। স্তব্ধ গোটা এলাকা। পুলিশ বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে, এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি জানিয়ে এই চিঠি লিখেছেন তিনি।
সৌমিত্র খাঁ চিঠিতে দাবি করেন, বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সরকার কোনও কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না।
চিঠিতে তিনি লিখেছেন, ‘বাংলা জ্বলছে। দয়া করে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। তৃণমূল সরকার বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা। ১০ ঘণ্টা ধরে কলকাতা জ্বলছে। বালিগঞ্জ, তপসিয়া সহ একাধিক জায়গায় পরিস্থিতি ভয়াবহ। সমস্ত যোগাযোগ বন্ধ। কলকাতা পুলিশ ও রাজ্য সরকার পরিস্থতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাই।’

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
