Sunday, September 13, 2026
রাজ্য​

নির্বাচনী হলফনামায় সম্পত্তির উল্লেখ মাত্র ২ লাখ, এদিকে ২২ লাখের গাড়ি কিনলেন শতরূপ, নথি ফাঁস করলেন কুণাল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূলের পরে এবার সিপিএমের একের পর এক নিয়োগ দুর্নীতির তথ্য সামনে আসছে। যার ফলে চরম অস্বস্তিতে সিপিএম। এর মধ্যেই এবার সিপিএমের তরুণ প্রজন্মের মুখ শতরূপ ঘোষের বিলাসবহুল গাড়ি কেনার বিষয়টি সামনে নিয়ে আসলেন কুণাল ঘোষ।

টুইটে কুণাল ঘোষ জানিয়েছেন, সিপিএম নেতা শতরূপ ঘোষ তার নির্বাচনী হলফনামায় তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির দেখিয়েছেন দু লাখ টাকা। মাত্র দেড় বছরের মধ্যে কিভাবে ২২ লাখ টাকার গাড়ি কিনতে পারেন হোলটাইমার এই নেতা?


মঙ্গলবার শতরূপ ঘোষের গাড়ি কেনার নথি সম্বলিত টুইট করেছেন কুণাল ঘোষ। টুইটে তিনি লিখেছেন, ‘এই গাড়ির মালিক কি শতরূপ ঘোষ? যিনি তাঁর নির্বাচনী হলফনামায় মোট ২ লাখ টাকার সম্পত্তির কথা উল্লেখ করেছেন। সেই তিনিই ২০২৩ সালে মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নয়া বিলাসবহুল মডেল গ্যান্ড ভিটারা কিনেছেন ২২ লাখ টাকা দিয়ে। এককালীন পেমেন্ট করে গাড়ি কিনেছেন শতরূপ ঘোষ।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।