Tuesday, July 28, 2026
রাজ্য​

অগ্নিগর্ভ কালিয়াগঞ্জে ৭ দিনের জন্য ১৪৪ ধারা জারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের পর খুনের ঘটনায় গত দু’দিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

প্রশাসনের তরফে ঘোষণা, আগামী ৭ দিন ১৪৪ ধারা জারি থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, কালিয়াগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই নির্যাতিতার বাড়িতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। নির্যািততার পরিবারের সঙ্গে কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন কানুনগো।