Sunday, September 13, 2026
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গে ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের অন্যতম প্রাচীন ব্যবসায়িক পরিবার গোয়েঙ্কা পরিবার। ২২০ বছরেরও বেশি পুরনো এই ব্যবসায়িক গোষ্ঠী এবার বাংলায় বড়সড় বিনিয়োগ করতে চলেছে।

সঞ্জীব গোয়েঙ্কা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দ্রুত অনুমোদন, উন্নত পরিকাঠামো এবং নীতিগত স্থিতিশীলতার কারণে শিল্পমহলের মধ্যে আস্থা ফিরেছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিনিয়োগকারীদের বাংলায় বিনিয়োগের জন্য জোরালো আবেদন জানিয়েছেন। শিল্পোন্নয়নকে আরও সহজ করতে নীতি ও জমি সংক্রান্ত সংস্কারের কথা তুলে ধরে তিনি ব্যবসায়ীদের রাজ্যের বিপুল সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

দীর্ঘ অপেক্ষার পর সঠিক পরিবেশ তৈরি হলে পশ্চিমবঙ্গে এবার বড় বিনিয়োগের নতুন পর্বে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।