অক্সিজেনের ঘাটতি মেটাতে ১ কোটি টাকা দান করলেন সচিন
মুম্বাই: করোনার সেকেন্ড ওয়েভে শোচনীয় অবস্থা গোটা দেশের। দৈনিক আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হওয়ায় হাসপাতালে বেডের মিলছে না। পাশাপাশি, অক্সিজেনেরও তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকেই অক্সিজেনের ঘাটতি মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)।
অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করেছেন সচিন। উল্লেখ্য, সম্প্রতি সচিন নিজেও করোনায় আক্রান্ত হন। টুইটে সচিন জানান, করোনার দ্বিতীয় ওয়েভে সংক্রমণের হার প্রচুর বেড়েছে। ভেঙে পেড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এখন প্রচুর অক্সিজেন দরকার। অনেকেই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, এটা দেখে ভালো লাগছে।
চিন জানান, দেখা গিয়েছে, ২৫০ জনের বেশি নতুন প্রজন্ম যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে দিচ্ছেন। আমি ওঁদের সাহায্য করলাম। আশা করছি ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে শ্রীঘ্রই।
টুইটে সচিন আরও বলেন, যতদিন আমি খেলেছি, দেশবাসী আমাকে উৎসাহ দিয়েছে। এখন আমাদের সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

