এরপর নিয়োগ দুর্নীতি মামলায় এমন নাম সামনে আসবে কেঁপে যাবে বাংলা: গোপাল দলপতি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নাম সামনে উঠে আসছে। চাঞ্চল্যকর সব তথ্য সামনে উঠে আসছে। সম্প্রতি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ ‘রহস্যময়ী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে নিয়ে এসেছেন। এবার নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো বোমা ফাটালেন গোপাল দলপতি।
মঙ্গলবার গোপাল বলেন, ”দুর্নীতিমুক্ত বাংলা গড়তে পুজো দিলাম। নিয়োগ দুর্নীতি মামলায় এরপর এমন নাম আসবে বিস্ফোরণ ঘটবে। কেঁপে যাবে বাংলা।’’
তবে কার নাম সামনে আসবে সে বিষয়ে কিছু বলেননি গোপাল। এ প্রসঙ্গে কৌতূহল রেখে তিনি বলেন, ‘নাম তো নামই। ছোট হোক বা বড়, ঠিক সময়ে দেখতে পাবেন।’

