Wednesday, April 15, 2026
দেশ

তীব্র গরমে রাজ্যের স্কুল ছুটি ঘোষণা করলো ওড়িশা সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা মানুষের। ওড়িশা তাপমাত্রা কোথাও ৪২° কোথাও আবার ৪৪° সেলসিয়াসের উপরে। এই তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি ঘোষণা করলো ওড়িশার নবীন পট্টনায়েকের সরকার।

জানা গেছে, শুক্রবার থেকে স্কুল ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। প্রথম শ্রেণী থেকে ১২ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল ছুটি থাকবে।

শুধু ওড়িশা নয় এর পাশাপাশি অন্যান্য রাজ্যেও গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিতেও ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।