Friday, September 11, 2026
Latestআন্তর্জাতিকরাজ্য​

এক সন্ন্যাসীর কান্না বৃথা যাবে না, ‘পাপের ঘড়া’ পূর্ণ হচ্ছে – একদিন বাংলাদেশ সুদে-আসলে সবকিছু ফেরত পাবে: মানব গুহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রয়াত হয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মা। অসুস্থ মাকে দেখার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়নি চিন্ময় কৃষ্ণকে। এ বিষয়ে গর্জে উঠলেন বিজেপি বিধায়ক মানব গুহ। 

ফেসবুকে মানব গুহ লিখেছেন, “সেকু মাকুরা আজ অন্ধ, বোবা, কালা। ভিডিওটা দেখে চোখে জল চলে এল। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুর, আজকে ভগবানের কাছে কাতর প্রার্থনার এই দৃশ্যটা দেখে, বিশ্বাস করুন চোখে জল চলে এলো…🥹

হে ঈশ্বর, এবার তো কিছু একটা করো…..🙏🏻

আজ ওনার মা পরলোকগমন করেছেন। নিরপরাধ পুত্রকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য রাষ্ট্রের কাছে কত প্রার্থনা করেছিলেন…😔 একবার ছেলেকে দেখতে চেয়েছিলেন, সেই সুযোগ আর পাননি। হিন্দুদের প্রতি এতটাই নৃশংস মুসলিম দেশ বাংলাদেশ। একটা রাষ্ট্র ও তার প্রশাসন তার নিজের দেশের হিন্দু নাগরিকদের প্রতি কতটা “নিষ্ঠুর” হতে পারে, আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর এই করুণ দৃশ্য গুলোই তার সবচেয়ে বড় প্রমাণ…⚠️

বিনা কারণে, অদ্ভুত অভিযোগে বছরের পর বছর ঢাকার জেলে চিন্ময় কৃষ্ণ মহারাজ। কারোর কোন শব্দ শুনতে পেয়েছেন, যারা মাছ মাংস নিয়ে লাফালাফি করছে। বাংলাদেশ থেকে নিজের বাড়ির নারীর মান সম্মান বাঁচিয়ে পশ্চিমবঙ্গে এসে যারা সেক্যুলার হয়ে গেছে, সেই সব গোবিকাশের দলবলকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ ফেরত পাঠাতে মন চায়। ২২ শতাংশ হিন্দু থেকে আজ কেন ৫ শতাংশ হিন্দু, সেটা কানমূলে প্রশ্ন করতে ইচ্ছে যায়, এই দেশবিরোধী বামগুলোর কাছে।

এক সন্ন্যাসীর কান্না বৃথা যাবে না, ‘পাপের ঘড়া’ পূর্ণ হচ্ছে – একদিন এই #Bangladesh কে সুদে-আসলে সবকিছু ফেরত পেতে হবেই…..✅

জয় শ্রী রাম

হর হর মহাদেব

জয় মা কালী”