‘সকালে ধরে, বিকেলে খরচ’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার, অসুর বধ, হ্যাঁ এবার পরিবর্তন দারুণ লাগছে: মানব গুহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করলো পুলিশ। এই ঘটনায় উচ্ছসিত বিজেপি বিধায়ক মানব গুহ। ফেসবুকে তিনি লিখেছেন, “হ্যাঁ এবার পরিবর্তন দারুণ লাগছে। এটাই দরকার ছিল।
বারুইপুরের পুনরাবৃত্তি গাইঘাটায়। প্রভাস মণ্ডলের পরে প্রহ্লাদ দাস। যাদের এই সমাজে বাঁচার কোন অধিকার নেই, সেই সব জঞ্জাল থেকে রাজ্যকে মুক্তি দেওয়া শুরু করেছে ডাবল ইঞ্জিন সরকার। ধন্যবাদ ভালোবাসা কুর্নিশ পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে।
‘ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু ধৃতের। পুলিশ রিপোর্ট অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটা থানা এলাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ‘ধর্ষণ’ করে ‘খুন’ করে এই জল্লাদ। মঙ্গলবার ভোরে ধৃত প্রহ্লাদ দাসকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। পুণর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে প্রহ্লাদ গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে, প্রহ্লাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এর আগে, বারুইপুরে নাবালিকাকে ‘গণধর্ষণ’ এবং খুনের ঘটনাতেও একই ঘটনা ঘটে। সেবারও ধৃত প্রভাস মণ্ডলকে ঘটনা পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও পুলিশ জানায়, অফিসারের সার্ভিস রিভলবার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। এর পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। তাতেই মারা যায় প্রভাস।
নারীদের ধর্ষণ ও খুন করতে যাদের আটকায় না, তাদের আর এই পৃথিবীর মায়ায় আটকে রাখার কোন দরকার নেই। জয় পশ্চিমবঙ্গ সরকার। জয় পশ্চিমবঙ্গ পুলিশ, জয় কলকাতা পুলিশ।
“সকালে ধরবো, বিকেলে খরচ করবো” – ‘যোগী মডেল’ অনুসরণ করে কথা দিয়ে কথা রাখার জন্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ পরিবর্তন দারুণ লাগছে। এইজন্যই আমরা বিজেপিকে ভোট দিয়েছি, যারা নারীদের সম্মান নিয়ে কোন আপোষ করবে না। জয় পশ্চিমবঙ্গ, জয় ভারত, ভারত মাতার জয়।”

