Thursday, March 12, 2026
কলকাতা

‘আমাকে চড় মারুন, কিন্তু কারও চাকরি খাবেন না, চাকরি গেলে ওরা খাবে কি?’, চাকরি হারাদের হয়ে সওয়াল মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে চাকরি গিয়েছে অনেকের। তাদের মধ্যে কেউ কারচুপি করে হওয়া শিক্ষক, আবার কেউ করণিক। এবার তাদের হয়ে জোর সওয়ান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘অন্যায় করলে আমার গালে দুটো চড় মারলে কিছু মনে করব না। জেনেশুনে কোনওদিন কোনও অন্যায় করিনি৷ ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তোমরা কেন খাচ্ছ? এখন রোজ কথায় কথায় তিন, চার হাজার চাকরি বাদ যাচ্ছে৷ সবাই তো তৃণমূল, সরকারের ক্যাডার নয়৷’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কালকেও দু’ জন সুইসাইড করেছে৷ যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার তাদের জন্য কোনও দয়ামায়া নেই। কেউ ভুল করে থাকলে তার দায় তাঁরা নেবে কেন? কেউ হয়তো চাকরি করে সংসার করছে, বাবা-মাকে দেখছে। হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কী? কথায় কথায় চাকরি খাবেন না।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘চাকরিটা খাবেন না। আমাকে, আমার দল, সরকারকে পছন্দ না হতে পারে। দু’ বেলা গালাগাল দিন, আমার গালে দুটো চড় মারুন। কিন্তু দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র-যৌবনের খাবার অধিকার কেড়ে নেবেন না।’